• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম : / ৫৯৫ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

••নিউজ ড্রেস্ক••
টাঙ্গুয়ার হাওরে আপতত যেতে পারবেন না পর্যটকরা। হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পর্যটকবাহী হাউজবোট যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। তাই এখন থেকে হাউজবোট নিয়ে টাঙ্গুয়া হাওরে যেতে পারবেন না কেউ।

রোববার (২২ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম (রুটিন দায়িত্বরত) স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে বলা হয়, ‘জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশনা দেয়া হলো।’
আদেশে আরও বলা হয়, ‘সুনামগঞ্জের সব পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, শনিবার (২১ জুন) পর্যটকদের টাঙ্গুয়া হাওর ভ্রমণে ১৩টি নির্দেশনা জারি করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/