• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী

নবীগঞ্জের হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক’রেজাউল করিম জানু’ জাল সার্টিফিকেটে নিয়োগ হয়ে স্কুলে করে যাচ্ছেন নানা অনিয়ম,অপসারণের দাবী এলাকাবাসীর

অক্ষর ডেস্ক / ৩৯৮ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

  • রেজাউল করিম জানু। সময়ের সাথে সাথে খোলস পরিবর্তনে খুবই পটু। যুবলীগ থেকে শিক্ষকের চেয়ার,এবং মাদক কারবারসহ দীর্ঘদিন থেকে সবকিছুই করে আসছেন আড়াল থেকে। নবীগঞ্জ উপজেলা ৭নং করগাও ইউনিয়নের হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক পদে,জাল সার্টিফিকেটে নিয়োগ নেওয়ার পরেই তিনি অবৈধ টাকা খরচ করে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ দখল করে নেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, রেজাউলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্কুলের মাটি ভরাটের টাকা আত্মসাত, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়,শিক্ষক-কর্মচারীদের সাথে খারাপ আচরন, নিয়োগ বাণিজ্য, সরকারী বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ,মাদকসেবনকারী,শিক্ষক কর্মচারীদের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি এলাকাবাসী বর্তমান স্কুল সভাপতিকে বারবার জানালেও তিনিও পাত্তা দেননি।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, স্বেচ্ছাচারী মনোভাবের জন্য শিক্ষকগণ মনোক্ষুণ্ণ, এবং সকল সুবিধা থেকে শিক্ষক-কর্মচারীদের বঞ্চিত রাখা হয়।
অবৈধ কাজে সম্মতি না দিলে খারাপ আচরণসহ নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। শিক্ষক-কর্মচারীদের অজান্তে বিদ্যালয়ের বিগত বছর গুলোতে প্রভাবশালীদের নিয়ে তার অপকর্ম ঢাকতে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
এসব কারণে তাকে নিয়ে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক ও কর্মচারীসহ এলাকার শিক্ষানুরাগী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে। তদন্ত স্বাপেক্ষে তাকে অপসারণের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।

স্হানীয়রা জানান: উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অনুলিপি প্রদান করা হলেও, রহস্যজনক কারনে নেওয়া হয়নি কোন ব্যবস্থা। সেই শিক্ষক এখনো বহালতবিয়তে আছেন বলে জানা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হলেও রেজাউল করিম জানু’র প্রভাব বন্ধ হয়নি। নিয়োগ প্রাপ্ত হওয়ার পরথেকেই; প্রধান শিক্ষক পদটি আঁকড়ে ধরে রাখতে তিনি স্থানীয় ভিলেজ পলিটিক্সসহ বহিরাগতদের সহায়তায় প্রধান শিক্ষকের পদটি আঁকড়ে ধরে রাখতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে আছেন।।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/