• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যানের গুদাম ঘরে আগুন-৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অক্ষর ডেস্ক / ১৩৬ সময় :
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারের গুদাম ঘরে আগুন লেগে পুরো গুদামঘর ভষ্মিভূত হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুর দেড়টায় পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর মহাজনবাড়ি সংলগ্ন ইউপি চেয়ারম্যানের গুদামঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের তাৎক্ষণিক ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। খবর পেয়ে পরবর্তীতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভারণ করে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি মানবসৃষ্ট বলে অভিযোগ করে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, ‘আমি সুনামগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মিটিংয়ে ছিলাম। মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার গুদামঘর পুঁড়ে একেবারে ছাঁই হয়ে গেছে। গুদামঘরে প্রচুর টিন, বিলের সরঞ্জাম, সেচ পাম্পসহ মেশিনারিজ অনেক যন্ত্রপাতি ছিল। লোহার যন্ত্রপাতি ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। এতে আমার ৫-৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিদ্যুত বা গ্যাস সংযোগ না থাকায় বিদ্যুত বা গ্যাসের মাধ্যমে আগুন লাগার কোনো সুযোগ নেই। এই আগুন মানবসৃষ্ট। ইচ্ছায় বা অনিচ্ছায় হোক এই অগ্নিকাণ্ড মানুষের দ্বারা সংগঠিত হয়েছে। আইনি তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে আশা করি। আগুন নেভানোর কাজে যারা আন্তরিকভাবে সহযোগীতা করেছেন সবার প্রতি আমি চির কৃতজ্ঞ।’

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন  ঘটনাস্থলে এলে জানান, ‘চেয়ারম্যান জগলুল হায়দারের গুদামঘরে আগুন লেগে সব পুঁড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ইউপি চেয়ারম্যান হওয়ায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির একজন সদস্য তিনি। তাই উপজেলা প্রশাসনকে আহ্বান করবো তারা যেন চেয়ারম্যানের সহযোগিতায় এগিয়ে আসেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল আহমেদ জানান, খবর পেয়ে আমরা সরেজমিনে এসেছি। পুরো গুদামঘর পুঁড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে। কেউ জড়িত থাকলে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/