• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঞ্ছারামপুরে থামছে না মাটি খেকোদের দৌরাত্ম্য

নিজস্ব সংবাদদাতা:বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া / ১৫৬ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রায় ৩৬০ শতক জমি নদী ভাঙন ও বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর মৌজার হালে বাদিয়ামারা চরের প্রায় ১ হাজার বিঘা জমিও একই ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মাদরাসার শিক্ষকমণ্ডলী ভাঙন এলাকায় জরুরিভিত্তিতে পরিদর্শন করেন। তারা ডজনখানেক মাটি কাটার বোট ও শতাধিক শ্রমিককে মাদরাসার জমি থেকে মাটি কেটে নেওয়ার দৃশ্য দেখতে পেয়ে ধাওয়া দিলে নৌকাসহ শ্রমিকরা পালিয়ে যান।

দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দলের একটি চক্র অবৈধভাবে নদীর চর কেটে প্রতিদিন প্রায় ডজনখানেক নৌকায় মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে বলে অভিযোগ পাওয়া গেছে। গোপনে মাটি কেটে নেওয়ার ফলে সোবাহানিয়া মাদরাসার নিজস্ব তিন শ শতাংশ জমি ও চরের বিস্তীর্ণ ভূমি দ্রুত ভাঙনের মুখে পড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষকরা।

মাওলানা রুহুল আমীন আবদুল্লাহ বলেন, এই জমি শুধু মাদরাসার নয়—এটি রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ মাটি ব্যবসার নেটওয়ার্কটি দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল সংগঠিতভাবে মাদরাসা ও সরকারি জমি কেটে মাটি ইটভাটায় সরবরাহ করছে। ইটভাটাদের মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন চেয়ারম্যানের মালিকানাধীন এম. এস. কে ইটভাটা। তার বিরুদ্ধে নদী দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগও রয়েছে।

এছাড়া আশপাশ এলাকার আরো কয়েকটি ইটভাটায় ও নিয়মিত মাটি সরবরাহ করে আসছে এই দুর্বৃত্তরা।

সোবহানিয়া ইসলামিয়া মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোশাররফ হোসেন রিপন বলেন, ‘মাটিখেকো একটি সন্ত্রাসী চক্র বহু বছর ধরে মাদরাসা ও সরকারি জমির মাটি লুট করে আসছে। দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বাঞ্ছারামপুর প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বাঞ্ছারামপুর মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি হাসান জামিল খান বলেন, আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা বলেন, ‘আজ মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ করেছেন। মামলা করার পরামর্শ দিয়েছি। অভিযোগ তদন্ত করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/