• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের মিডিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন-জিএম রাশেদ বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন: আব্দুল আউয়াল মিছবাহ সিলেট আসছেন প্রধানমন্ত্রী: সফরকে ঘিরে সিলেটবাসীর অনেক প্রত্যাশা সরিষাবাড়িতে মহান মে দিবস উদযাপন শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেয়ের জন্য পাত্র দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার

রিপোর্টার নাম : / ১২৮ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

••ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি••

মেয়ের জন্য পাত্র দেখে বাড়ি ফেরার পথে চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলী রাজা হাজি বাড়ির (গাইনের বাড়ি) মরহুম আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, প্রবাসজীবন শেষে কয়েক বছর আগে দেশে এসে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন দেলোয়ার হোসেন। বিবাহযোগ্য বড় মেয়ের জন্য আজ দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় পাত্রের বাড়িঘর দেখতে যান।

ভাগনে সোহেল হোসেনের মোটরসাইকেলযোগে বিকেলে বাড়ি ফেরার পথে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় ট্রাকের ধাক্কায় সড়কে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ওমর ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/