• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছাতারপই মাদানিয়া দারুল কুরআন মাদরাসা’র-১৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

আবদুর রহমান জামী / ১১৮ সময় :
প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ছাতারপই মাদানীয়া দারুল কুরআন মাদরাসার-১৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শতশত উলামা-মাশায়েখ ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় নতুন এক আমেজের মিলনমেলায় পরিণত হয়।

রবিবার (২১ ডিসেম্বর ) সকাল-১০ টার পর থেকে শুরু হয় মাদরাসার ছাত্র-ছাত্রীদের শিশু শিক্ষা প্রদর্শনী।এসময় বিগত ফাইনাল পরিক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। হিফজ বিভাগের উত্তীর্ণ-১৪ জন মমতাজ প্রাপ্ত ছাত্রদেরকে পুরস্কৃত করেছেন; মাদরাসার প্রতিষ্ঠাতার মেয়ে লন্ডন প্রবাসী আলহাজ্ব ফাতেমা বেগম। আরো ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছেন: হাসিদ খান,আমরোজ খান, এমদাদ খান,আরিফ মিয়া।এবং বোর্ডে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২ জন ছাত্রকে মাদরাসার মুহতামিম মুফতি মঞ্জুর আহমদের পক্ষ থেকে বিশেষ পুরস্কৃত করেন।

সন্ধ্যার পর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদরাসা মাঠ। মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল
বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত ধারাবাহিক ভাবে সভাপতিত্ব করেন; জাউয়া দারুল হাদিস মাদরাসার মুহতামিম শায়েখ আব্দুস সোবহান,ভুইগাঁও মাদরাসার মুহতামিম শায়েখ শামছুল ইসলাম, জাউয়া মাদরাসার নির্বাহী মুহতামিম শায়েখ মোস্তফা কামাল চৌধুরী,সাদারাই মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খয়েরের যৌথ সভাপতিত্বে উক্ত মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মাছনূনের পরিচালনায় মধ্যরাত পর্যন্ত কুরআন-সুন্নাহর আলোকে নসিহত পেশ করেন; শরীফুজ্জামান-রাজীবপুরী,মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জী,মাওলানা আব্দুস শহিদ-ছাতারপই, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভপুরী, মাওলানা বেলাল আহমদ বেলালী, মুফতি শামিউল হক জুয়েল প্রমুখ…..
মাহফিলকে সফল ও বাস্তবায়ন করায় উপস্থিত মুসল্লীয়ানে কেরামদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন; মাদরাসা মুহতামিম মাওলানা মুফতি মঞ্জুর আহমদ। তিনি বলেন; মহান আল্লাহর রহমত আপনাদের সর্বাত্মক সহযোগিতার ও দোয়ার কারণে বৃহত্তম মাহফিল আঞ্জাম দেয়া সম্ভব হয়েছে। আগামীতেও ধারাবাহিক মাহফিল আয়োজনে দ্বীন-দরদী দেশ-প্রবাসের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/