• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

দক্ষিণ সুরমায় শায়খ আব্দুল কাইয়্যুম এডুকেশন এইডের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

অক্ষর ডেস্ক: / ১১৮ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

শায়খ আব্দুল কাইয়্যুম (রহ.) এডুকেশন এইড ইউকের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার চিকনাগুল মিফতাহুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিপুল সংখ্যক অসহায়, দরিদ্র মানুষ ফ্রি চক্ষু চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা নিতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকার চিকিৎসা প্রার্থীরা ক্যাম্পে জড়ো হন।
ডা. নাজিয়া আহমেদের নেতৃত্বে ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে তাৎক্ষণিক বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি জটিল রোগীদের অপারেশনের সার্বিক ব্যয়ভার বহন করে পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব গ্রহণ শায়খ আব্দুল কাইয়্যুম (রহ.) এডুকেশন এইড ইউকে। ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থাপনায় রয়েছেন মাওলানা মুজাহিদ হাসান ফয়েজ।

আয়োজকরা জানান, শায়খ আব্দুল কাইয়্যুম (রহ.) এডুকেশন এইড ইউকে সম্পূর্ণ পারিবারিক অর্থায়নে পরিচালিত একটি মানবিক ফাউন্ডেশন। ফ্রি চিকিৎসা ছাড়াও এই সংস্থা বছরজুড়েই দরিদ্র ও মেধাবী শিশুদের শিক্ষাখাতে সর্বোচ্চ সহায়তা প্রদান করে। পাশাপাশি প্রতি রমজানে অসহায় ও দুস্থ মানুষদের মাসব্যাপী ইফতার ও সেহরির ব্যবস্থা করে থাকে। সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/