Uncategorized

গলাচিপায় স্বপ্ন-২ প্রকল্পের মাল্টিস্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ · ৩:০৯ পিএম

◑তাইজুল ইসলাম◑ গলাচিপা,পটুয়াখালী

নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন-২ প্রকল্পের মাল্টিস্টেকহোল্ডার সভা।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান’র সভাপতিত্বে, সঞ্চালনা করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারুফা সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, বেসরকারি সংস্থা এবং বিভিন্ন খাতের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ।

উপকারভোগী নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণ প্রদান আর্থিক প্রতিষ্ঠানসমূহের সহায়তা পাওয়ার কার্যকর উপায়
স্থানীয় সম্পদ ও বাজার ব্যবস্থার সঙ্গে নারীদের সংযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনায় বক্তারা বলেন, নারী উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তির বিকল্প নেই। এই ধরনের মাল্টিস্টেকহোল্ডার সভা নারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি একটি টেকসই, গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ।

সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা স্বপ্ন-২ প্রকল্পের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত সংবাদ