সুনামগঞ্জ জেলা শহরের বাসিন্দা ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজার ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে।
১৪ ফেব্রুয়ারী (শনিবার) শহরের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ প্রাথমিক সূত্রে জানা গেছে, ইমনদ্দোজা তার ব্যক্তিগত কাজে অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে হামলার প্রকৃত কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
উক্ত গঠনায় এলাকায় উত্তেজনা ও কেন্দ্রীয় এই নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে অভিযান চলছে।
https://slotbet.online/