• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী

বানিয়াচংয়ে বিনা মূল্যে বীজ চারা ও সার বিতরণ

রিপোর্টার নাম : / ১২৮ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

◑◑আবদুর রউফ আশরাফ◑◑ বানিয়াচং

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ চারা ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, চারা ও সার তুলে দেন তিনি।
বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপ-সহকারী কৃষি অফিসার তোফায়েল আহমদ খানসহ বিভ্নি প্রতিষ্ঠান প্রধান ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় ধান, বিভিন্ন ফলজ গাছ, স্যারসহ বিভিন্ন মৌসুমি ফসলের উন্নত জাতের বীজ ও উপকরণ বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, চলতি খরিপ মৌসুমে বানিয়াচংয়ে ১৩৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধান, সার ও বীজ বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেলের চারা ১৮০টি ও ৪০০টি লেবুর চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিনামূল্যে বীজ, সার, কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি প্রশিক্ষণও চলছে। আমরা চাই, কৃষকরা আত্মনির্ভরশীল হোক এবং আধুনিক কৃষি প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে উঠুক। সরকারের এই কার্যক্রমের সুফল আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। তিনি উপকার ভুগী সকলকে যথাযথ ভাবে গাছের চারা রোপনসহ পরিচর্চা করার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/