• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে প্রকাশিক সংবাদের বিরুদ্ধে মা’ন’ব’ব’ন্ধ’ন

অক্ষর ডেস্ক: / ১০১ সময় :
প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের জগজীবনপুরে ফেসবুক ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামের যাত্রী ছাউনী এলাকায় এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জগজীবনপুর এলাকাবাসী এই মা’ন’ব’ব’ন্ধ’নে’র আয়োজন করেন।

মা’ন’ব’ব’ন্ধ’নে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি হান্নান মিয়া, হারিছ উদ্দিন, ফরহাদ মিয়া ও যুবক শাহীন আহমদ। বক্তব্যে বক্তারা বলেন, ফেসবুক ভিত্তিক একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদে অভিযোগ করা হয়েছে, জগজীবনপুর গ্রামের মাহবুব, সজীব ও আলম নামের তিন যুবক গত মঙ্গলবার রাত ৯টায় যাত্রী ছাউনীতে দুলাল নামের অপর এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং বন্দুক দেখিয়ে শাসায়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে দুলাল একজন নেশাখোর মানুষ। মূলত, উক্ত ঘটনায় অভিযুক্ত কেউই জড়িত নয়। যে সময় ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তখন মাহবুব তার মায়ের অপারেশনের কাজে সিলেটের একটি হাসপাতালে অবস্থান করছিলো। যার প্রমাণাদি মাহবুবের কাছে আছে। সজীবও ঢাকায় ছিলো। আর আলম ছিলো তার ব্যবসা প্রতিষ্ঠানে। তারা দাবি করেন, প্রচারিত এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা। সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পন। সংবাদ প্রচারের ক্ষেত্রে তাদের আরো সংবেদনশীল হওয়া উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনোভাবেই এ ধরণের মিথ্যা সংবাদ প্রচার করা প্রকৃত সাংবাদিকদের কাজ নয়। যারা এসব একপাক্ষিক সংবাদ প্রচার করেন তারা আসলেই সাংবাদিক কি না সে প্রশ্ন থেকে যায়।

যাত্রী ছাউনীর পাশে বসবাস করেন তোফায়েল আহমদ ও তার পরিবার। তোফায়েল ও তার মা বলেন, আমরা প্রতিদিনই রাত ১২টার দিকে ঘুমাই। যাত্রী ছাউনী আমাদের ঘর থেকে একেবারে কাছে। ১৫/২০ হাত দূরে। এখানে কোনো গণ্ডগোল ঘটেছে এমনটা লক্ষ করিনি। যাত্রী ছাউনীতে বসে কেউ জোরে কথা বললেও আমরা শোনতে পাই৷ অথচ, এতবড় একটি ঘটনা ঘটলো আমরা ঠেরই পেলাম না? এটা হতে পারে না। আমাদের ধারণা, এমন কোনো ঘটনাই এখানে ঘটেনি। ছাউনী পাড়ার আরেক বাসিন্দা কিশোর লাহিম আহমদ। তিনি বলেন, আমরা প্রতিদিন রাত ১টা পর্যন্ত ছাউনীতে বসে আড্ডা দেই। মঙ্গলবার রাতেও বসেছিলাম। যে অভিযোগ দুলাল মিয়া করেছেন তা আমাদের নজরে পড়েনি৷ মূলত, ছাউনীতে কোনো ঘটনা ঘটতে দেখিনি বা শুনিনি। আমরা রাত ৮টা থেকে ১টা পর্যন্ত ছাউনীতেই ছিলাম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জগজীবনপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম, গোলাপ নূর মিয়া, সাকিব মিয়া, সালমান আহমদ, মিজানুর রহমান, লিলু মিয়া, সমফির মিয়া, জসিম উদ্দিন, আশরাফ উদ্দিন ও রফাই মিয়াসহ আরো অনেকে।

এ ব্যপারে অভিযোগকারী দুলাল মিয়া বলেন, আমি যে অভিযোগ করেছি তা সম্পূর্ণ সত্য। অপরাধ করে কোনো অপরাধী তো আর বলবে না যে আমি অপরাধী।

এ বিষয়ে বক্তব্য নিতে সুনামগঞ্জ সদর থানার ওসি’র সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/