শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানান উপস্থিতরা।
মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুক আলী, ইউপি সদস্য সুমন মিয়া, গোলাম কিবরিয়া সুজন, কুটি মিয়া চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিলদার চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শা আলম, শিক্ষক ফয়সল আহমদ রাসেল, গণমাধ্যমকর্মী আবদুর রহমান জামী, ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনসেবাকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।




