বিশেষ প্রতিবেদন

জনসেবার অঙ্গীকারে জয়কলস ইউনিয়নে সচেতন নাগরিক পরিষদের ৫১ সদস্যের কমিটি

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · শনিবার, ১১ জুলাই ২০২৬ · ৭:৪০ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে ‘সচেতন নাগরিক পরিষদ’ জয়কলস ইউনিয়ন এর ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জ বাজারে সুহেল কমিনিউটি সেন্টারে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মুহাম্মদ সিতু মিয়া ও সহসাধারণ সম্পাদক মুহাম্মদ সুয়েব আহমদ জায়গিরদারের যৌথ সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিদুর রহমান।

​সভায় বক্তব্য রাখেন, উক্ত পরিষদের উপদেষ্টা মুহাম্মদ রাজা মিয়া, ছলিম নূর বাচ্চু, ফয়জুর রহমান, সেলিম আহমদ, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোছাঃ খাইরুন, ন্নেছা গোলাম জিলানী,মোঃ সবুজ মিয়া,তফজ্জুল হক,সামিদুল হক,শফিকুল ইসলাম,তোফাজ্জল হোসেন প্রমুখ।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন: সচেতন নাগরিক পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, মানবসেবার মহান আদর্শকে সামনে রেখেই ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা।

তাঁর লক্ষ্য—শান্তিগঞ্জের কোনো অসহায় মানুষ যেন শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন। সেই লক্ষ্য বাস্তবায়নে সমাজের সচেতন ও মানবিক মানুষদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যেতে তিনি বদ্ধপরিকর।

​প্রধান অতিথি ও উপজেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির হাত ধরে জয়কলস ইউনিয়নে সচেতন নাগরিক পরিষদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান ও সুসংহত হবে।

সম্পর্কিত সংবাদ