বিশেষ প্রতিবেদন

ফেয়ার ফেইস জগন্নাথপুরের আজীবন দাতা সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী
রেজুওয়ান কোরেশী
স্টাফ রিপোর্টার: · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · ১০:৪১ পিএম

সুনামগঞ্জের ফেয়ার ফেইস জগন্নাথপুরের আজীবন দাতা সদস্য ইতালী প্রবাসী চুনু মিয়া ও পর্তুগাল প্রবাসী সাফুল আহমদ-এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রবিবার (০৯ আগস্ট) বাদ মাগরিব মাহিমা পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আফাজ্জুল হোসেন, পরে স্বাগত বক্তব্য রাখেন উপ-ছাত্র কল্যাণ সম্পাদক তাহের আল-হামিদ।

বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে আজীবন দাতা সদস্য ইতালী প্রবাসী চুনু মিয়া ও পর্তুগাল প্রবাসী সাফুল আহমদ ফেয়ার ফেইস জগন্নাথপুরের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। একইসঙ্গে ভবিষ্যতেও জগন্নাথপুরবাসীর যেকোনো দুর্যোগ-দুর্ভোগ ও মানবিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ইতালী প্রবাসী অলিউর রহমান অলি, স্থায়ী কমিটির মহাসচিব সাইদুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ফেয়ার ফেইস জগন্নাথপুরের আজীবন দাতা সদস্য হিসেবে চুনু মিয়া ও সাফুল আহমদের অবদান সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের শেষপর্বে ফেয়ার ফেইস জগন্নাথপুরের পক্ষ থেকে বিদায়ী দুই আজীবন দাতা সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ