••মোঃ জুবায়ের হোসাইন••
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার বাংলাদেশ প্রেসক্লাবের কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ১০ টায় চালা ফ্রেন্ডস রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা শাখার বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কেরামত আলী তালুকদার।
বেলকুচি উপজেলা শাখার বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল’র সঞ্চালনায়।
প্রথম মাসিক সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক জয়সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসান ইমাম তালুকদার।
বিষেশ অতিথি উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শাখার বিএনপির সাবেক আহবায়ক ও ভাঙ্গাবাড়ীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম।
বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সিনিয়ার সহসভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য ইলিয়াস হোসেন, কার্যকরী সদস্য সুমন প্রামানিক,কার্যকরী সদস্য তানজিদ হোসেন রিয়াল।সাংবাদিক আশিকুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক মিন্টু মিয়া, সাংবাদিক আওরঙ্গজেব সরকার, সাংবাদিক মমিন মল্লিক প্রমুখ।




