বিশেষ প্রতিবেদন

হাওর ও নদী রক্ষা আন্দোলনের বিক্ষোভ: সুনামগঞ্জে ৪৫০০ বৃক্ষনিধনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

অক্ষর ডেস্ক:
অক্ষর ডেস্ক:
প্রতিবেদক · শনিবার, ২২ আগস্ট ২০২৬ · ৪:০৫ পিএম

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে অযৌক্তিকভাবে ৪৫০০টি গাছ কাটার প্রতিবাদে এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত অসাধু সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি, সাধারণ সম্পাদক,  নারী সদস্য ও স্থানীয় পরিবেশ সচেতন সাধারণ জনগণ।

সমাবেশে বক্তারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উক্ত সড়কে বর্তমানে সম্প্রসারণ বা উন্নয়নের কোনো কাজ নেই। অথচ বন বিভাগ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে ইতিমধ্যে ১ হাজারের অধিক ফলদ, বনজ ও ঔষধী গাছ কেটে উজাড় করছে। সওজ-এর বক্তব্য এবং বন বিভাগের কর্মকাণ্ডের এই সুস্পষ্ট বৈপরীত্য প্রমাণ করে যে, এটি উন্নয়নমূলক কোনো প্রয়োজন নয় বরং বন বিভাগের একটি অসাধু চক্র বা সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলে এই গণ-বৃক্ষনিধনে মেতে উঠেছে।

বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপিত মূল দাবিসমূহ:

১.সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে গাছ কাটার চলমান সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

২.সামাজিক বনায়নের সুবিধাভোগী দের লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে।

৩.গাছ কাটার নেপথ্যে বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পূর্বক শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে।

৪.অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনে জড়িত বন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসককে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।

ইতিমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে উক্ত রুটে নতুন করে দ্বিগুণ সামাজিক বনায়ন নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, আগামি ২৪ ঘন্টার ভিতরে গাছ কাটা বন্ধ না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হবে।

বার্তা প্রেরক:
মোঃ ওবায়দুল হক মিলন
সাধারণ সম্পাদক
হাওর ও নদী রক্ষা আন্দোলন
সুনামগঞ্জ
যোগাযোগ:01730165170

সম্পর্কিত সংবাদ