বিশেষ প্রতিবেদন

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ভিডিও ধারণ, টিকটক ও রিলস তৈরি নি ষি দ্ধ

উজ্জীবক সুজন তালুকদার
উজ্জীবক সুজন তালুকদার
ছাতক প্রতিনিধি: · শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ · ৫:১৮ পিএম

 

ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ক্যাম্পাসে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ, টিকটক, রিল্স ও অনুরূপ কনটেন্ট তৈরি নি’ষি’দ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (২০ আগস্ট) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ শফিকুল আলম মতির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজের নির্ধারিত ড্রেস পরিধান করে এবং সকল শিক্ষার্থীকে কলেজের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।

একইসঙ্গে কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও, টিকটক ও রিল্স তৈরি থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের ফেসবুক, রিল্স টিকটক ও লাইকি প্ল্যাটফর্মে কলেজ ক্যাম্পাসের ধারণকৃত ভিডিও পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলেজ কর্তৃপক্ষের এমন নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা।

এদিকে কলেজের মেধাবী শিক্ষার্থীরা স্বাগতম জানিয়েছেন
নির্দেশনা কে

নাম প্রকাশে অনিচ্ছুক দুই চার জন মেধাবী শিক্ষার্থী জানান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ একটি সুনামধন্য কলেজ যে কলেজে পড়ালেখা করে বর্তমানে দেশ ও বিদেশে অনেকেই সুনাম অর্জন করে আসছেন।

কয়েক শতাধিক শিক্ষার্থী নিজের ব্যক্তিগত জীবনে সফলতা ও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে কলেজে পড়ালেখা করতে আসেন, আর সেই কলেজে দুই চার জন শিক্ষার্থী এসব কাজ করবে তা মেনে নেয়া যাবে না
যারা এসব কাজে জরিত আছেন সবাই কে ফিরে আসার আহ্বান জানানো হয় মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে।

সচেতন মহলের দাবি কলেজে যারা পড়ালেখা করছেন সবাই আমাদের কারো না কারো ভাই ভাতিজা ছেলে বা মেয়ে আমরা চাই তোমরা পড়াশোনা করে বড় হও, নিজেদের জীবন বদলাও পাশাপাশি দেশের কল্যাণে কাজ কর।

গোবিন্দগঞ্জ কলেজ বৃহত্তর সুনামগঞ্জ ও ছাতকের একটি সুনামধন্য কলেজ
দেশজুড়ে কলেজটির সুনাম রয়েছে
এই সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের বিকল্প নাই।

সম্পর্কিত সংবাদ