রাজনীতি

সিংচাপইড়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোজাহিদ আলীর: দোয়া ও সমর্থন কামনা

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ · ৯:১৭ পিএম

ছাতক উপজেলার ৭নং সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক মোজাহিদ আলী।

এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে তিনি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত জানিয়েছেন।

​এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মোজাহিদ আলী বলেন, “আমার অতীত থেকে আজকের অবস্থানে আসার পেছনে সিংচাপইড় ইউনিয়নের সাধারণ মানুষের দিন-রাতের পরিশ্রম, ভালোবাসাও অকৃত্রিম সমর্থন রয়েছে। আমি আজীবন আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই।”

​তিনি আরও জানান, দেশে ও প্রবাসে অবস্থানরত সিংচাপইড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থা ও অনুপ্রেরণাই তার পথচলার মূল সাহস।
ইউনিয়নের নতুন ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তিনি দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক দোয়া, শুভকামনা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ