যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে লর্ড মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়ে সৈয়দপুরের মুখ উজ্জ্বল করা গুণী সন্তানদের সংবর্ধনা এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত জমকালো ও ফলপ্রসূ এ আয়োজনের পর বিদায়ী কমিটির সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ, সাধারণ সম্পাদক সৈয়দ জামিল আহমদ ও ট্রেজারার সৈয়দ সুমন আহমদসহ সংগঠনের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতৃত্ব ও সংবর্ধিত অতিথিরা।
সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের নতুন পরিচালনা পর্ষদ’র নতুন কমিটি:
সভাপতি: সৈয়দ আশফাক আহমদ
সাধারণ সম্পাদক: শেখ রেজওয়ানুর রহমান
ট্রেজারার: সৈয়দ রিয়াজ আহমদ।
তারা দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাঁদের ওপর আস্থা রাখার জন্য সংগঠনের সর্বস্তরের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এক যৌথ বার্তায় তাঁরা বলেন, “কোনো মহান লক্ষ্য একা অর্জন করা সম্ভব নয়। সংগঠনের এই অগ্রযাত্রাকে মসৃণ ও সফল করতে আপনাদের সবার দোয়া, সুপরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা বিশ্বাস করি—ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”
শোকরিয়া ও প্রার্থনা জানিয়ে তাঁরা যুক্ত করেন, “আল্লাহ তাআলা আমাদের এই আমানত যথাযথভাবে রক্ষার তৌফিক দিন এবং আমাদের এই যৌথ প্রচেষ্টাকে কবুল করুন।”




