বিশেষ প্রতিবেদন

ছাতকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে অপতথ্য রোধে অধিকার নিশ্চিতের আহ্বান

উজ্জীবক সুজন তালুকদার
উজ্জীবক সুজন তালুকদার
ছাতক প্রতিনিধি: · সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ · ৯:৩৪ পিএম

 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরাম।

নাগরিক তথ্য অধিকার ফোরাম, ছাতক উপজেলা কমিটির উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ছাতক পশ্চিম বাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ,অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অধিকারকর্মীরা অংশ নেন।

নাগরিক তথ্য অধিকার ফোরাম ছাতক উপজেলা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন ছাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের তথ্য পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করতে হবে।

তারা বলেন, ডিজিটাল যোগাযোগের এই সময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের জটিলতা বা হয়রানি ছাড়াই সরকারি ও বেসরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ শুধু সরকারের একার দায়িত্ব নয়। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যম, সুশীল সমাজ, নাগরিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা

এসময় ছাতক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, নাগরিক তথ্য অধিকার ফোরাম ছাতক উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল হোসেন, তরুণ উদ্যোক্তা এমরান আহমদ মাহিদ, ইফতেহার আহমদ সাজিদ, সাইদুর রহমান সাঈদ সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ