যুক্তরাজ্যের ডার্লিংটনে SYOD Foundation-এর পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য সৈয়দ আদিল হকের রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সিনিয়র সদস্য ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য ও কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি সৈয়দ রিয়াদ ও মো মাহিনুর কুরেশী
সভায় উপস্থিত ছিলেন SYOD Foundation-এর চেয়ারম্যান শাহবীর আহমদ সাব্বির, মো. আবু তারেক, মো. রাসেল, সৈয়দ নায়েব, সৈয়দ মাসুদ আহমদ, সৈয়দ মুসাদিক, সৈয়দ রাকিব, সৈয়দ আদনান, সৈয়দ আদিল হক ও সৈয়দ শিপন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে SYOD Foundation-এর কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার উপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, সংগঠনের বর্তমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে SYOD Foundation-এর কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান তারা।
সভা চলাকালে ডার্লিংটনে বসবাসরত আমাদের সৈয়দপুরের গ্রামের শ্রদ্ধেয় মুরব্বি শেখ বদরুল ইসলাম ও সৈয়দ মারজান হক সভায় যোগ দেন। তাঁদের উপস্থিতিতে সভায় এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা SYOD Foundation-এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত সবাই সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে SYOD Foundation মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।




