Uncategorized

জৈন্তাপুরে পুলিশের অভিযানে-৫ টি ভারতীয় গরু আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ৩০ জুন ২০২৫ · ৯:০৮ এএম

◑◑সাইফুল ইসলাম বাবু◑◑
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পাঁচটি ভারতীয় গরু আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০শে জুন) ভোর ৫:৩০ টায় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী খেলার মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সজল দাস এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মালিকবিহীন অবস্থায় ৫টি গরু আটক করে।

পুলিশের ধারণা ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে গরুগুলো। যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা সমপরিমাণ। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সম্পর্কিত সংবাদ