• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আশাশুনি শ্রীউলা  ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

রিপোর্টার নাম : / ৮৫ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

••এম এইচ টুটুল••সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা  ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার  (০১ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কৃষক দলের নেতৃবৃন্দ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আশাশুনি উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের আশাশুনি সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্নআহবায়ক মাশিউজ্জামান (খায়বার), সদস্য সচিব মোহাম্মদ তারিকুল আওয়াল পিন্টু, আব্দুল কাদের, শ্রীউলা  ইউনিয়ন কৃষক দলের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাহান হোসেন , আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বি এন পির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও এলাকার স্থানীয় কৃষকরা।

বক্তারা বলেন, “বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবিকা এবং স্বাস্থ্য রক্ষাতেও ভূমিকা রাখে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হলে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/