• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

মাদরাসা ব্যবস্থাপনার বিরুদ্ধে অপপ্রচারে ছাত্র জমিয়তের প্রতিবাদ

রিপোর্টার নাম : / ১৬৫ সময় :
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

◑◑মাহমুদুর রহমান নাঈম◑◑ স্টাফ রিপোর্টার

সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক শারমীন এস মুরশিদ মাদরাসা ব্যবস্থাপনা নিয়ে যে ধরনের অবমাননাকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

উপদেষ্টা তার বক্তব্যে মাদরাসাকে ‘চোখের আড়ালে’ থাকা ও সেখানে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ এনে একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থাকে উদ্দেশ্যমূলকভাবে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। আমরা মনে করি, এই ধরনের উক্তি নিছক কোনো ভুল নয়; বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য আলেম সমাজ ও মাদরাসার বিরুদ্ধে জনমত সৃষ্টি করা।

জাতিসংঘের নামে পশ্চিমা সংস্কৃতি আমদানির লক্ষ্যে ঢাকায়, তাদের কার্যালয়ের অনুমতি প্রদানের প্রতিবাদে দেশের ধর্মপ্রাণ জনগণ ও ওলামায়ে কেরামের অবস্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকারের পক্ষ থেকে পরিকল্পিতভাবে এমন মন্তব্য প্রচার করা হয়েছে। এই বক্তব্যে যেমন মাদরাসাগুলোর সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তেমনি দেশের লক্ষ লক্ষ ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে।

মাদরাসা সবসময়ই জুলুমবিরোধী, মানবিক ও নৈতিক মূল্যবোধে গড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে মাদরাসা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। সেই প্রতিষ্ঠান নিয়ে এহেন বক্তব্য চরম গর্হিত ও নিন্দনীয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় এবং জাতির কাছে সংশ্লিষ্ট উপদেষ্টার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/