• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

তামাবিল মহাসড়কে দুইট্রাকের মুখোমুখি সংঘ*র্ষে হেলপার আহত

রিপোর্টার নাম : / ৮০ সময় :
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

••সাইফুল ইসলাম বাবু••জৈন্তাপুর সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে কাটাগাঙ নামক স্হানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ই জুলাই) দুপুর ২:০০ ঘটিকায় কাটাগাঙ মাহিন স্টোন ক্রাশারের সামনে দূর্ঘটনাটি ঘটে। এ সময় জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার (ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো -ট –১৫-৭০৭৮) ব্রেক  করলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক ( কুমিল্লা -ট-১১-০২১০)কে রং সাইডে গিয়ে স্বজরে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের বা পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় চালকের পাশে বসা হেলপার ইমন (১৬) গুরুতর আহত হয়। আহত ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মনপুরা ( জাফরাবাদ) গ্রামের সেলিম মিয়ার পুত্র।

পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে  জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ গুরুতর জখম বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তিনি জানান জাফলংগামী ট্রাকটির ব্রেকফেল করার কারণে এই দূর্ঘটনাটি ঘটে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/