◑◑ছাতক (সুুনামাগঞ্জ) প্রতিনিধি◑◑
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
- মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সংগঠনের উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ নোমান। সংগঠনের সিনিয়র সহ সভাপতি অজিত কুমার দাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য-ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের ব্যবসায়ী নেতা আশরাফুর রহমান চৌধুরী,খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ।




