• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ফাহিম নামে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম : / ৪১২ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

◑সাইফুল ইসলাম বাবু◑ জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে থেমে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবকের নাম সাইদ হোসেন ফাহিম(১৯) সে উপজেলার দরবস্ত ডেমা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের পুত্র।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ই জুলাই) রাত আনুমানিক পৌনে আট ঘটিকায় ফাহিম বাইক যোগে দরবস্ত বাজার জামে মসজিদ হইতে নিজ বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ সংলগ্ন স্হানে এসে পৌছালে সিলেটমুখি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে সে পড়ে যায়।

এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায় নি। তিনি জানান হাইওয়ে পুলিশ ইতিমধ্যে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/