Uncategorized

মধ্যনগরে নৌকা ডুবিতে একনারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ · ১২:৫৪ পিএম

◑◑মধ্যনগর প্রতিনিধি◑◑

সুনামগঞ্জে মধ্যনগর উপজেলায় নৌকা ডুবে শামসুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮জুলাই) আনুমানিক সকাল ১১টায় ইঞ্জিন চালিত একটি নৌকা ২০/২৫জন যাত্রী নিয়ে মধ্যনগের
পিপড়াকান্দা ব্রিজের নিচে দিয়ে আসার সময় প্রচন্ড স্রোতে নৌকাটি ডুবে যায়।

জানা গেছে নিহত শামসুন্নাহার বেগম নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।

অধিকাংশ যাত্রী সাতরিয়ে তীরের উঠতে সক্ষম হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর শামসুন্নাহার বেগম কে মৃত অবস্থা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা পুলিশের উপ পরিদর্শক এস আই মোঃ আলমগীর হোসেন বললেন ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরা দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানাই অন্যান্য যাত্রীরা নিরাপদে উদ্ধার হয়েছে।

সম্পর্কিত সংবাদ