• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী

পরিত্যক্ত অবস্থায় পরে থাকা নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

রিপোর্টার নাম : / ১৩৬ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

◑মো:সাইদুর রহমান জিয়া◑ মধ্যনগর (প্রতিনিধি)

সুনামগঞ্জে মধ্যনগর উপজেলার
বাকাতলা গ্রামে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবন্দ।
বাচ্চাটির জন্য নগদ অর্থ খাদ্য সামগ্রী ও বস্ত্র প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী আল আমিন সালমান, শফিকুল ইসলাম শফিক, জহিরুল হক জয়নাল।

১৭ জুলাই সন্ধ্যায় বাকাতলা গ্রামের রাস্তার পাশে নবজাতক কে পাওয়া যায়। পরে শিশুটিকে বাঙ্গালভিটা গ্রামের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা তার নিজের জিম্মায় নিয়ে যায়।

বর্তমানে গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম লালন পালন করে আসছেন। প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন,মানুষ সৃষ্টির সেরা জীব তার বেঁচে থাকার অধিকার রয়েছে।
আশা করি রাষ্ট্র ও সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। আমরা আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি।

উপস্থিত স্থানীয় লোকজন এই মানবিক কাজের জন্য প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/