• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর আহত -১

রিপোর্টার নাম : / ৯০ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী সেলিনা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ১/সাহাব উদ্দীন ২/বাতেন খালাসী ৩/হাসনারা বেগম ৪/অঞ্জু বেগম ৫/স্বপ্না বেগম ও ৬/ময়না বেগমকে বিবাদী করে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়,১ নং বিবাদীর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাদীর স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদীরা দীর্ঘ দিন যাবৎ বিরোধ চালাইয়া আসছে। গত বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে বাদী উক্ত জমিতে কাজ করিতে গেলে বিবাদীগণ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ অনাধিকারে জমিতে প্রবেশ করে বাদীকে গাল-মন্দ করতে থাকে। বাদী তাদেরকে গাল-মন্দ করিতে নিষেধ করিলে ১ নং বিবাদী উত্তেজিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপ মাারিয়া বাদীকে গুরুতর ভাবে রক্তাক্ত জখম করে ও অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে বাদীর উপর উপর্যুপরি আঘাত করে তাহার শরীরে নীলা-ফুলা জখম করে এবং চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন যাহার বর্তমান বাজার মূল্যঃ- ৯৫,০০০/- টাকা তা ছিনিয়ে নেয়। পরে বাদীর আত্ম-চিৎকারে বাদীর ছেলে-মেয়ে এসে স্থানীয়দের সহায়তায় বিবাদীর বাড়ী থেকে বাদীকে উদ্ধার করে মনোহরদী সরকারী হাসপাতালে ভর্তি করে।
এ সময় বিবাদীরা বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকীও প্রদান করে।

এ বিষয়ে মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা এস.আই আবেদ আলী,র কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম বাদী ও বিবাদীর দেবর-ভাবীর সম্পর্ক। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে দেবর-ভাবীকে মারপিট করে। এ ছাড়াও এলাকার জন-প্রতিনিধিরা স্থানীয় ভাবে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/