আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া ও তেঁতুলিয়ার মাঝে অবস্থিত জ্বালাইয়ের খাল খননে দুর্নীতি ও অনিয়ম এবং গেটের খাল ইজারা নেওয়ার নামে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এমন অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মানববন্ধন করেছে দুই ইউপি সদস্য। শনিবার সকালে গেটের কাছে তেঁতুলিয়া-কুল্যা সড়কে এ ষড়যন্ত্রমূলক মানববন্ধন করে তারা।
কাটাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ জানান, সরকারি বাজেটে ১৪ মেট্রিক টন গম বরাদ্দে খাল খনন করা কিন্তু এখনো সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়নি। এছাড়া পিআইও এখনো খনন কাজ ফাইনাল মাপজোক করেননি। গেটের পাট বন্ধ করে রেখে জলাবদ্ধতার সৃষ্টির কথা জানতে চাইলে তিনি বলেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না কিন্তু কারা ঐ খালে নেট পাটা দিয়েছে কিনা সেটা আমার জানার বাইরে।
আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে খাল উন্মুক্ত রাখতে চাই। খাল খননের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ১৬৪০ ফুট লম্বা, ২২ ফুট আড়, ৭ ফুট গভীর, তলা ৭ফুট রয়েছে। ইউপি সদস্য জাহাঙ্গীর মোড়ল ও উজ্জল মিত্র তাদের নামে দেওয়া বিভিন্ন প্রকল্পের কাজ সঠিক মত করছে কিনা তদরকির কারণে ক্ষুদ্ধ হয়ে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।




