গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা ও দক্ষিণ চর বিশ্বাস গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রকল্পের আওতায় ৬ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পেশাভিত্তিক মালামাল হস্তান্তর করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উপকারভোগীরা হলেন—চর বাংলার মোঃ সফিকুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ সিদ্দিকুর রহমান এবং দক্ষিণ চর বিশ্বাসের মোঃ আবুবকর মৃধা।
তাদের মধ্যে একজনকে “জাল, রশি, পুলুট, চাকা” সংবলিত একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী, চারজনকে ইঞ্জিন চালিত ট্রলার ও মাছ ধরার জালসহ সকল সরঞ্জাম এবং একজনকে ওয়ার্কশপ পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান, ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মোঃ আল-আমিন, স্থানীয় আলেম মাওলানা মোঃ আব্দুল মান্নান এবং সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম রবি।
সমাজকর্মী কবির ফকির
স্থানীয়দের মতে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের এমন কার্যক্রম অসহায় পরিবারগুলোর জীবিকা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




