• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

‎সুরমা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা বিদায় ও বরণ অনুষ্ঠান

দোয়ারাবাজার প্রতিনিধি / ১৪০ সময় :
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

  • সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে মোহাম্মদ ওলি উল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদ।


‎সোমবার (৪ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাকে সামছুল আলমকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের চেয়ারম্যান তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‎সামছুল আলম ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

‎পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহকে বরণ করে নেয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কাছে ইউনিয়নের চলমান উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত প্রশাসনিক কর্মকর্তা ওলি উল্লাহ বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকলে যেন সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখেন।

‎অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবাগত সচিবকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের সঙ্গে স্মারক ছবি তোলেন। দিনটি ইউনিয়ন পরিষদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/