• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে খুলনার কিশোরের মৃত্যু

তাইজুল ইসলাম🔵পটুয়াখালী প্রতিনিধি / ১৬৪ সময় :
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে প্রাণ হারিয়েছেন খুলনার কিশোর মিয়া পারভেজ (১৭)। বুধবার সকাল ১১টায় কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারভেজ খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে ওঠার পর, বুধবার সকালে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন পারভেজ। কিন্তু সাঁতার না জানার কারণে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। বন্ধুরা তীরে ফিরলেও পারভেজ আর ওঠে আসেননি।

দুর্ঘটনার পরপরই কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পারভেজের মরদেহ উদ্ধার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক রুমান হাওলাদার বলেন; “ছেলেটি ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।”

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান “আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
পারভেজের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুরা শোকে ভেঙে পড়েছেন। কুয়াকাটা সৈকতে এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মাঝেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/