রাজনীতি

আমার পরিবার আমাকে মানবিক কাজে অনুপ্রাণিত করেছে, আমি আপনাদের জন্য কাজ করতে চাই -সৈয়দ তালহা আলম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ · ৫:২৭ পিএম

 

শান্তিগঞ্জ উপজেলায় নির্বাচনী সমাবেশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী;সৈয়দ তালহা আমল।

সৈয়দ তালহা আমল সমর্থক গোষ্ঠী পূর্ব পাগলা কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোদরতপি পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ইউ/পি সদস্য আরজক আলীর সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন; সৈয়দ তালহা আমল।

প্রধান অতিথির বক্তব্যে তালহা বলেন, আমাদের দুই উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সেগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, দুর্নীতিমুক্ত রাখতে একজন যোগ্য মানুষ দরকার। আপনারা দয়াকরে আমাকে সেসুযোগ দিন, আমি আপনাদের হতাশ করবো না। আমি বাংলাদেশে এসএসসি পাস করার পরে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা চলে যাই। পড়াশোনা শেষ করে চাকরি করেছি। শৈশব থেকেই আমার পরিবার আমাকে মানবিক কাজে অনুপ্রাণিত করেছে, আমি আপনাদের জন্য কাজ করতে চাই।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন;
জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব
হাফিজ রশীদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; শান্তিগঞ্জ উপজেলা সভাপতি; শায়খ মাওলানা হোসাইন, নির্বাহী সভাপতি; মাওলানা খলীলুর রহমান।শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীনুর রহমান শাহীন।সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত,মাওলানা রায়হান বিন আরিফ।

উপজেলা জমিয়তের সহসভাপতি; মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা যুবজমিয়তের সভাপতি; মাওলানা শহীদুর রহমান,
উপজেলা জমিয়তের সহসম্পাদক;হাফিজ আতিকুর রহমান,
সাংগঠনিক সম্পাদক; মাওলানা আফাজ উদ্দীন,জামালগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মাওলানা আবু সুফিয়ান নুরী সহ প্রমুখ।

সম্পর্কিত সংবাদ