• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী

জগন্নাথপুর জমিয়তের সভাপতি মাসরুর কাসেমীর সাথে হাম্মাদ গাজিনগরীর বৈঠক

অক্ষর ডেস্ক / ৩৪৩ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

সুনামগঞ্জ ৩ আসনের জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরী ২৯ আগস্ট, শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা মাসরুর কাসেমীর সাথে বৈঠকে মিলিত হন।

এ সময় মাওলানা হাম্মাদ গাজিনগরী জমিয়তের প্রবীণ মুরব্বী ও বরেণ্য বুযুর্গ আলেম মাওলানা সৈয়দ আব্দুন নূর রাহ. এর মাকবারা জিয়ারত করেন এবং নেতাকর্মীদের সঙ্গে স্মৃতি চারণ করেন।

  • উক্ত বৈঠকে জমিয়ত সভাপতি মাওলানা মাসরুর কাসেমী বলেন, সুনামগঞ্জ ৩ আসন জমিয়তের আসন। এই আসনে জমিয়তের কর্মীরা অতীতে জীবনবাজি রেখে কাজ করে গেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এইবার জমিয়ত মনোনীত মাওলানা হাম্মাদ গাজিনগরীকে খেজুর গাছ মার্কায় বিজয়ী করতে জমিয়তের সকল ইউনিটের দায়িত্বশীল ও কর্মীরা জীবনবাজি রেখে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, গত ২৩ আগস্ট সুনামগঞ্জ ৩ আসনের জনগণ জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হাম্মাদ গাজিনগরীকে শানদারভাবে বরণ করেছে যা সত্যিই আনন্দের ও আশাজাগানিয়া। এবং তিনি জমিয়তের এই জোয়ারকে কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের জমিয়ত নেতা মাওলানা সৈয়দ রশীদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জাহাঙ্গীর খান, শাহারপাড়া ইউনিয়নের যুব জমিয়ত নেতা মাওলানা আখতার হুসাইন, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবীব সালেহ, ছাত্রনেতা হাফিজ সৈয়দ মারগুব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/