• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আমি এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ হবে উন্নয়নের অনন্য উদাহরণ এবং শিক্ষার পূন্যভূমি 🔵সৈয়দ তালহা আলম

আবদুর রহমান জামী / ৩৩৭ সময় :
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তালহা আলমের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল ৫ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে সৈয়দপুর বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক বিশিষ্ট লেখক, কবি ও গবেষক ও ইসলামি চিন্তাবিদ, হাকিম মাওঃ সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম।

  • প্রধান অতিথির বক্তব্য সৈয়দ তালহা আলম বলেন; আমি এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ হবে উন্নয়নের অনন্য উদাহরণ এবং শিক্ষার পূন্যভূমি। তিনি আরো বলেন; দীর্ঘদিন থেকে আমাদের জগন্নাথপুর উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো।

জমিয়তের জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওঃ শায়খ হোসাইন আহমদ,সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. নুরুল হক বিশ্বনাথী।

বক্তব্য রাখেন; প্রবীণ জমিয়ত নেতা হাজী আব্দাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাজী সৈয়দ ওযায়রুল হক মমনু, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ।

জগন্নাথপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ উদ্দীন, জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব লিটন মিয়া, কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ শামসুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজী আনোয়ার মিয়া, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মৌলভী সুজাদ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়ত নেতা শামসুর রহমান মিন্টু, সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ইউপি সদস্য খুর্শেদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সৈয়দ একরামুল ইসলাম।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাজী আনহার উদ্দিন।
পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/