• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা আনছার উদ্দিনের

নোহান আরেফিন নেওয়াজ / ১৬২ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

সোমবার সন্ধ্যায় রামেশ্বরপুর বাজারে শিমুলবাঁক ইউনিয়ন যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছি। বিএনপির সাথে বেঈমানী করিনি। দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করিনি। দলের সিদ্ধান্ত অমান্য করে কোনোদিন কোনো কাজ করিনি। দলের প্রতি আমার ত্যাগের সাক্ষী আপনারা। আপনাদের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে। সরকার ঘোষণা দিয়েছে সারাদেশে শীঘ্রই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আমার প্রার্থীতা ঘোষণা করছি। বিগত দিনে দলের প্রতি আমার ত্যাগের স্বীকৃতিস্বরুপ আপনারা আমাকে ভোটের মাধ্যমে মূল্যায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি কথা দিচ্ছি বিগত দিনে যেভাবে সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো ইনশাআল্লাহ।’

শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছুরত জামান বকুলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, সদস্য ছালিক আহমদ, শিব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম ও যুবদল নেতা রেজাউল করিম।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া, বিএনপি নেতা এনামুল হক, আব্দুস সালাম, রেজাউল হক রেজু, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু লেইছ,
ইউনিয়ন বিএনপির সদস্য শহিদ মিয়া, আবুল কাশেম, ফয়জুল হক, ইসলাম উদ্দিন, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির মিয়া, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি দোলন মিয়া, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুমেল মিয়া, সহ-সভাপতি আল আমিন, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আতিকুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জুয়েল আহমদ, ইমরান, ইউসুফ, রাজিব, হিফজুর রহমান, মুসাহিদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলিউর রহমান,লুৎফুর রহমান, জিয়া উদ্দিন, খায়রুজ্জামান মামুন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/