- সোমবার পহেলা সেপ্টেম্বর “বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর’র মাসিক নির্বাহী বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ আবুল ফজলের তেলাওয়াত, সংগঠনের সাধারণ সম্পাদক মৌলভী এরশাদুল আলমের সঞ্চালনায়, সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে বৈঠক ও পথসভার শুচনা হয়।
নির্বাহী ও পথ সভায় উপস্থিত ছিলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সিনিয়র সহ- সভাপতি মাওলানা আঃ জলিল, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন সারোয়ার।
এসময় উপস্থিত ছিলেন; বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস” “বাংলাদেশ খেলাফত যুব মজলিস” ও “বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস”র দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পরিশেষে নির্বাচনী গণসংযোগ সুনামগঞ্জ ১ আসনের “বাংলাদেশ খেলাফত মজলিস” কর্তৃক নির্ধারিত এমপি পদপ্রার্থী মাওলানা মোখলেসুর রহমানের গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ ১ আসনের অনুশোচনীয় অবস্থাকে শোচনীয় করার লক্ষ্যে ওয়াদাবদ্ধ হন তিনি।




