• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

“জাউয়াবাজারে মানববন্ধনে বক্তারা” সুবিপ্রবির স্থান পরিবর্তন হলে সুনামগঞ্জ অচল করে দেয়ার হুশিয়ারি

জুনাইদ আহমদ✒️সম্পাদক সুনাম বার্তা / ৩২৩ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তব্যে বক্তারা বলেছেন,২০২০ সালে সংসদে আইন পাশ করে সুনামগঞ্জ জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে।

ইতিমধ্যে ভিসি নিয়োগ,শিক্ষক নিয়োগ করে অস্থায়ীভাবে ক্যাম্পাসে দু’বছর ধরে শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জ পৌর এলাকার কিছু জন বিচ্ছিন্ন মানুষ পরিবেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

সরকারের বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করে তারা মুলত বিশ্ব বিদ্যাবিদ্যালয়ের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। যারা পরিবেশের দোহাই দেন তারাই বালু পাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন।

  • বক্তারা আরও বলেন, যদি তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তবে সুনামগঞ্জ জেলার ২২ লক্ষ মানুষ তাদের ক্ষমা করবে না। সুনামগঞ্জের ১২ টি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার বিকালে ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। সুনামগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.আলা উদ্দিন। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ,জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াসীন খান,শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক ও ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জুনাইদ আহমদ।মানববন্ধনে ছাতক ও শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/