রাজনীতি

কচুয়ার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান ছাত্রদল সহ-সভাপতি ‘হাবিবুল বাশার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ · ৪:০৫ পিএম

চাঁদপুর-১ কচুয়া আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাবিবুল বাশার কচুয়ার কৃতি সন্তান হিসেবে ইতোমধ্যেই এলাকায় পরিচিত একটি নাম।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনের কঠিন সময়ে দলকে সংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই অভিজ্ঞতা ও ত্যাগের ধারাবাহিকতায় তিনি এখন নিজের জন্মভূমি কচুয়াকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।

  • হাবিবুল বাশার মনে করেন; “দল তার আন্দোলন-সংগ্রামের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করবে এবং কচুয়ার মানুষের ভাগ্য পরিবর্তনে তাকে কাজ করার সুযোগ দেবে।” তিনি বিশ্বাস করেন, কচুয়ার উন্নয়নে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান বৃদ্ধি, সড়ক যোগাযোগ উন্নতি ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে।

স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে তরুণ, সাহসী ও কর্মক্ষম নেতৃত্বের প্রত্যাশা করে আসছেন। হাবিবুল বাশারের নেতৃত্বগুণ, ত্যাগ ও অভিজ্ঞতা কচুয়ার মানুষের মনে আশার আলো জাগিয়েছে। অনেকেই মনে করেন, তিনি মনোনয়ন পেলে কচুয়ার রাজনীতিতে নতুন গতি আসবে এবং জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাবে।

হাবিবুল বাশারের লক্ষ্য শুধুমাত্র রাজনীতি নয়, বরং এলাকার প্রতিটি মানুষের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। তার স্বপ্ন—“সুন্দর ও আধুনিক কচুয়া”—যেখানে উন্নয়ন হবে সবার জন্য, আর রাজনীতি হবে জনগণের কল্যাণে নিবেদিত।

সম্পর্কিত সংবাদ