শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মনোহরদীতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদীনের উদ্যোগে উপজেলার দৌলতপুর ইউনিয়নে জনসাধারণের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময়—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি-বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




