• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী

বাংলাদেশের শীর্ষ ওলামা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

মাহমুদুর রহমান নাঈম✒️ঢাকা প্রতিনিধি / ২৭০ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামারা আফগানিস্তানে ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের কূটনৈতিক, বাণিজ্যিক এবং ধর্মীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান আয়োজন করা সফরে বাংলাদেশের প্রতিনিধিদল নেতৃত্ব দেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধান করেন মাওলানা আব্দুল হামিদ। সফরটি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলতি সময়ধরে প্রতিনিধিদল ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা যাচাই করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনটি মূল বিষয় আলোচিত হয়—বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন।বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ।

  • দুই দেশের ওলামা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার।আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী মুত্তাকি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, “একবার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল চালু হলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে আগ্রহ দেখে আমরা উৎসাহিত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।”

তিনি বাংলাদেশের জন্য আফগানিস্তানের তুলা, কার্পেট, শুকনো ফলমূল এবং মার্বেল খাতে উল্লেখযোগ্য বাণিজ্যিক সুযোগের কথাও তুলে ধরেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কাবুল সফরে আসবে।

কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী জানান, আফগানিস্তান ইতোমধ্যেই প্রায় সব দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এখনও সেই পদক্ষেপ নেয়নি। তিনি বাংলাদেশের ওলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/