বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সেবা সংস্থা মাদিনাতুল খায়রী আল- ইসলামির চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ দুই দিনের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফরে আগামীকাল স্পেন গমন করছেন।
যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে লন্ডন টাইম সকাল ৫.৩০টায় তাঁর স্পেনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।
সফরকালে তিনি স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার সীরাতুন্নাবী স. মাহিফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করবেন।
তাঁর এই সফরকে কেন্দ্র করে স্পেনের বাংলাদেশী কমিউনিটি এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সু-সংহত হবে।




