আন্তর্জাতিক

শান্তিগঞ্জের দরগাপাশা গ্রামের কৃতি সন্তান ‘শাহ সানোয়ার হোসেন’ লন্ডনে কাউন্সিলর নির্বাচিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১৩ মে ২০২৬ · ৬:০৭ এএম

লন্ডন বারার নিউহাম কাউন্সিল থেকে লেবার পার্টির প্রার্থী হয়ে এরই ফলশ্রুতিতে ৭ মে’ ২০২৬ সালে লন্ডনে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে, ওয়ার্ডের সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন,শান্তিগঞ্জের দরগাপাশা সন্তান ‘শাহ সানোয়ার হোসেন’।

‘শাহ সানোয়ার হোসেন’ দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করেন, বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার ফলে তিনি বাংলা কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব।

এসময় কমিউনিটির বিশেষ কার্যক্রমে লন্ডনের বিভিন্ন মহলে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হোন তিনি।
এছাড়াও মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে নিজেকে যোগ্য প্রমাণ করেছেন শাহ সানোয়ার হোসেন।

তিনি পেশাগতভাবে গত ২৬ বছর যাবত বৃটেনে পোষ্ট অফিসে কর্মরত ও পোষ্ট অফিসের সাবেক ওয়ার্ক এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে CWU Trade Union, UK এর রমফর্ড ডিসট্রিক্ট ব্রাঞ্চের বার বার নির্বাচিত Political officer ও BAME officer এবং সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর সাবেক সভাপতি।

তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনের নিউহাম বারায় বসবাস করেন। আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনাকরি।

শুভেচ্ছান্তে::
দরগাপাশা ইউনিয়নবাসী

সম্পর্কিত সংবাদ