যুক্তরাজ্যের লন্ডনে আওলাদে রাসুল, জানিশিনে শায়খুল ইসলাম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী (দামাত বারাকাতুহুম)-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে অনুষ্ঠিত এই বিশেষ মুহূর্তে মাওলানা সায়্যিদ আরশাদ মাদানীর সোহবতে কিছু সময় অতিবাহিত করা হয়।
সাক্ষাৎকালে ঐতিহ্যবাহী সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার পক্ষ থেকে হযরতকে ২০২৭ সালের প্রস্তাবিত ‘দস্তারবন্দী মহাসম্মেলন’-এর আনুষ্ঠানিক দাওয়াত প্রদান করা হয়।
- দীর্ঘ ও হৃদ্যতাপূর্ণ আলোচনা শেষে মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী অত্যন্ত সানন্দে এই দাওয়াত কবুল করেন এবং মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন।
দাওয়াত প্রদানকালে উপস্থিত ছিলেন মাও. সৈয়দ তামীম আহমদ, মাওলানা সৈয়দ হাসনুল ইসলাম, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদসহ সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার বিশিষ্ট আবনা ও ফুযালাবৃন্দ।
মাদরাসার মুহতামিম হাফিজ মাও. শায়খ সৈয়দ ফখরুল ইসলাম ও দায়িত্বশীলগণ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শীর্ষ আলেমে দ্বীনের আগমন সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার দস্তারবন্দী মহাসম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ ও বরকতময় করে তুলবে।




