রাজনীতি

দেশে আল্লাহর আইন বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন হবে -অধ্যক্ষ (অবঃ) মাও.আব্দুস সালাম আল-মাদানী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ · ৫:২১ পিএম

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’র সমর্থনে মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ (অবঃ) মাও.আব্দুস সালাম আল-মাদানী বলেন; “১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম। এর আগে ১৯৪৭ সালে আমরা স্বাধীন হলাম বৃটিশ শাসন থেকে। সেই ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো একটি সরকার আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেনি। যারাই ক্ষমতায় এসেছেন তারাই তাদের পরিবার, নিজের একাউন্ট, আত্মীয়স্বজনের একাউন্ট ভারী করেছে। তারা যদি আল্লাহকে বিশ্বাস করতো, ভালোভাবে অনুসরণ করতো তাহলে তারা দেশের টাকা আত্মসাৎ করতো না”।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন বলেছেন, “যখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে তখন সত্যবাদী শাসনব্যবস্থা কায়েম হবে। তখন যে উন্নয়ন হবে তা হবে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের প্রতিক হবে দাঁড়িপাল্লা। জামায়াত আমির ড. শফিকুর রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হবে”।

  • জামায়াত নেতা ‘উবায়দুল হক শাহীন’র সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ ও ভাতগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সুজন মিয়ার যৌথ সঞ্চালনায়;

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এড. রেজাউল করিম তালুকদার,ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ।

এসময় আরো বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা শিবির নেতা হাফিজ আবু সুফিয়ান ত্বোহা। ভাতগাঁও জামায়াত নেতা দেলোয়ার হোসেন। শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মামুন আহমদ, সাবেক ছাত্র শিবির নেতা আরাফাত আহমদ রাহাত প্রমূখ।

সম্পর্কিত সংবাদ