- সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ-১ আসনের “বাংলাদেশ খেলাফত মজলিস”র মনোনীত প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান ও রিক্সা প্রতীকের সমর্থনে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরে বাজারের বটতলায় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিলের মাধ্যমে একসাথে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের তাহিরপুর উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের “বাংলাদেশ খেলাফত মজলিস”র মনোনীত প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাও আব্দুল জলিল সাহেব, মাওঃ সুমাইমান হেকিম, শ্রীপুর ইউনিয়ন সভাপতি, মাওঃ নাজমুল হক্ব তালুকদার, তাহিরপুর উপজেলা শাখার সাধারণ-সম্পাদক মৌলভী এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান, বিশম্ভপুর উপজেলা শাখার সহ- সভাপতি মাওঃ হোসাইন সারওয়ার প্রমুখ।
সমাবেশ শেষে সুনামগঞ্জ জেলার “বাংলাদেশ খেলাফত মজলিস”র সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল সাহেবের দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ চেয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।




