রাজনীতি

ধানের শীষের দৌড়ে আমরা এগিয়ে ‘শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলম’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ · ৩:০১ পিএম

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেন; “সুনামগঞ্জ  বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত,জনগণ বিএনপিকে ভালবাসে,আমি আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে থেকে সক্রিয় ভাবে মাঠে কাজ করতেছি। তারেক রহমান আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন। তারেক রহমানের নেতৃত্ব হাওরের জলাবদ্ধতা, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। সুনামগঞ্জ-৩ আসনে আন্দোলন, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা এবং ক্লিন ইমেজের দিক দিয়ে ১২ দলীয় জোটের প্রার্থী এবং যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে ধানের শীষের দৌড়ে আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রতীক চেয়ে বারবার আলোচনা হয়েছে।তারা আমাকে আশাবাদী করেছেন। তাই আমাদের কাজকে আরো বেগবান করতে হবে। 

শুক্রবার (১০ অক্টোবর)  বিকেলে সৈয়দ তালহা আলমের সমর্থনে শান্তিগঞ্জ উপজেলা সেন্টার প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তরুণেরা এগিয়ে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে। হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিব ইনশাআল্লাহ।

উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ’র সভাপতিত্বে ও জেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ কবির আহমদ খানের পরিচালনায়; বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলার যুগ্ন সম্পাদক ও শান্তিগঞ্জ  উপজেলার জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওঃ আতিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওঃ এরশাদ খান আল হাবিব, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ শহিদুর রহমান যুব জমিয়ত সেক্রেটারি মাওঃ সাদিকুর রহমান যুব জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ উদ্দিন, মাওঃ হাফিজুর রহমান, যুবনেতা এম শাহীনুর রহমান শাহীন,জমিয়ত নেতা হাফিজ আজিজুল হক হাফিজ হোসাইন আহমদ মাওঃ আলীনুর লুৎফুর রহমান,আঃ জলিল, হুসিয়ার আলী হাবিবুর রহমান মোশাহিদ আলী শাহাবুদ্দিন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ