• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসা শান্তিগঞ্জ: শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের মাধ্যমে-শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা

ব্রাক্ষণবাড়ীয়ায় মোটরসাইকেল ও ই’য়া’বা সহ মা’দ’ক কারবারি গ্রেফতার

দেলোয়ার হোসেন: ব্রাহ্মণবাড়ীয়া / ২৬৩ সময় :
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি ও সাথে থাকা মোটরসাইকেল থেকে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি সরাইল সদর ইউনিয়নের আব্দুল আউয়াল খানের ছেলে আসলাম খান আদিল (২৪)।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/